সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : জামালপুরের ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জুয়েল আকন্দ (৪৫) ও শাওন মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। এতে ট্রাকচালক মামুন মিয়া আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোর ৬টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান ভুঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল। এসময় নান্দিনাগামী অন্য একটি ডাম্পট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জুয়েলের। একই সময়ে নান্দিনাগামী একটি মোটরসাইকেল ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শাওন নিহত হয়।

এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক মামুনের একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।এসআই সাদেকুজ্জামান ভুঁঞা জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit