সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

দ্বি-রাষ্ট্রিক সমাধান মানে না ইরান, চায় একক ফিলিস্তিন রাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফিলিস্তিনের অধিকার নিশ্চিত করার উপায় হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিরুদ্ধে তেহরানের অবস্থনা পুনর্ব্যক্ত করেছেন। 

তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই ফিলিস্তিনি স্বার্থের প্রতি ইরানের অবিচল সমর্থন অটল থাকবে।

শুক্রবার সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং অপরাধ মোকাবেলায় আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে আরাঘচি ফিলিস্তিনের প্রতি ইরানের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। 

আরাঘচি বলেন, ফিলিস্তিনের স্বার্থের প্রতি ইরান সরকার ও জনগণের অটল সমর্থন অনস্বীকার্য এবং আমাদের দৃঢ় অঙ্গীকার কোনও অবস্থাতেই ম্লান হবে না।

তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকেও প্রত্যাখ্যান করেন বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে একমাত্র কার্যকর সমাধান হিসেবে সমর্থন করেন।

আরাঘচি বলেন, দুই-রাষ্ট্র সমাধানের বিষয়ে কিছু ভ্রাতৃপ্রতিম দেশের দৃষ্টিভঙ্গির প্রতি যথাযথ সম্মান রেখে ইরান তার দৃষ্টিভঙ্গি বজায় রাখে। তবে তেহরানের দাবি, ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের এই সমাধান কোনো কাজে আসবে না। 

তিনি ফিলিস্তিনের সকল আদিবাসীর প্রতিনিধিত্বকারী একক গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে ইরানের অবস্থানের ওপরও জোর দেন আরাঘচি। বৈঠকে দ্বি-রাষ্ট্র কাঠামোর যেকোনো প্রস্তাবের বিরোধিতা করেন তিনি।

সূত্র: প্রেস টিভি

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit