সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

ফরিদপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষন, আটক কিশোর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর স্থানীয় একটি হোটেলের কর্মচারী। সেই সূত্র ধরে ওই মেয়ের বাড়িতে যাতায়াত ছিল। বাইসাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ছেলেটিকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনা সত্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit