সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ইসরায়েলকে ইয়েমেনের হুথি নেতার ৪ দিনের আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী চারদিনের মধ্যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দিলে লোহিত সাগরে ইসরায়েলবিরোধী সামরিক অভিযান আবার শুরু করা হবে।

গত ১ মার্চ গাজা যুদ্ধবিরতির ৪২ দিনব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয়। কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়ে ইহুদিবাদী ইসরায়েল নতুন নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনও শুরু করা যায়নি। কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

এ অবস্থায় আব্দুল মালিক আল-হুথি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চারদিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেয়া হবে না।

তিনি বলেন, গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেয়ার মাধ্যমে এই উপত্যকায় আবার দুর্ভিক্ষ ফিরিয়ে আনার প্রচেষ্টা ইয়েমেনে চেয়ে চেয়ে দেখবে না।

ইয়েমেনের হুথি নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতিতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মারাত্মক গড়িমসি করছে। তিনি বলেন, গাজাবাসীর খাবার আটকে দেয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতেও বাধা দিচ্ছে তেল আবিব যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

হুথি নেতা আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল আবার গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করে জাতিগত শুদ্ধি অভিযান বাস্তবায়ন করতে চায় যা কোনো অবস্থায় সহ্য করা হবে না। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit