রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সাংবাদিক সাঈদ আহমেদ খানের মায়ের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা, এলআরএফ’র সাবেক সভাপতি- সাংবাদিক সাঈদ আহমেদ খানের মা জাহান আর বেগম (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামের খান বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জীবদ্দশায় তিনি ছিলেন একজন পরহেজগার, সহজসরল নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ মহীয়সী নারী। মৃত্যকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমা জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি কে. এম হাফিজুল আলম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রীমকোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ‍এইচআরপিবি প্রেসিডেন্ট ও সিনিয়র অ্যাডভোকেট মন্জিল মোরশেদ, ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্মসচিব মাহমুদুর রহমান, অতিরিক্ত সচিব ড. জিয়াউল ইসলাম মুন্না, অতিরিক্ত সচিব সেলিম খান, দুদকের ডিজি মীর জয়নুল আবেদীন শিবলী।

আরও শোক জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং মেম্বার সামসুদ্দিন দিদার, ফিন্যান্স টুডে’র সম্পাদক মতিউর রহমান, ল রিপোর্টার্স ফোরাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিএফইউজে, ডিউজে, জাতীয় প্রেসক্লাব, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে, ডিআরইউ, আরএসি এবং বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতি, কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা, চট্রগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরাম।

আজ বাদ জোহর মেঘনা উপজেলার তুলাতুলি কাচারিকান্দি স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেইন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, প্রফেসর জহিরুল হক ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার আ.স.ম শিবলী রেজা, ‘সবার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক আবু ইউসুফ, কবি ও টিভি ব্যক্তিত্ব আসাদ কাজল, ঢাকা ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার আবদুল হালিম খান, অ্যাডভোকেট হাবিব মিয়াজী, চন্দনপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সেলিম সরকার, বিক্রমপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিবমো. আনোয়ার হোসেন, মরহুমার আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের জনগণ।

জানাজা শেষে মরহুমাকে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। দাফন শেষে বিকেলে মরহুমার কবর জিয়ারত করতে আসেন মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান শফিকুল আলম।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit