শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকন গ্রেফতার

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৯ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদার কান্দি গ্রামের মৃত শুকুর আলী সরদারের ছেলে ও গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গোসাইরহাট থানার পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামী ছিলেন জেলা পরিষদের সাবেক এই সদস্য। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেফতার করা হয়েছে। সে পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা একটি সন্ধিগ্ধ আসামী। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit