সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

ইউক্রেনকে এবার গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সহায়তা স্থগিতের পর ইউক্রেনের সঙ্গে এবার গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর মধ্য দিয়ে ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ভবিষ্যৎ আরও অনিশ্চিয়তায় মধ্য পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করার বিষয়ে জানতে চাইলে ওয়াল্টজ সাংবাদিকদের বলেন, “আমরা এক ধাপ পিছিয়ে এসেছি।”

তিনি আরও বলেন, “ট্রাম্প প্রশাসন ‘এই সম্পর্কের সকল দিক’ স্থগিত এবং পর্যালোচনা করার বিষয়ে ভাবছে।”

২০২২ সালে রাশিয়ার পূর্ণ আক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে আসছিল যুক্তরাষ্ট্র।

গোয়েন্দা তথ্য আদান-প্রদানের স্থগিতাদেশ আংশিক নাকি পুরোপুরি এবং কতদিন এটি কার্যকর থাকবে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, এ ঘটনার পর এক টেলিভিশন ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপীয় সেনাপ্রধানদের একটি বৈঠকের ঘোষণা দেন।িএ সময় তিনি বলেন, ফ্রান্সকে মার্কিন সাহায্য ছাড়াই এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

মাখোঁ বলেন, “আমি বিশ্বাস করি- মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে। তবে যদি তা না হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।”

ইউরোপ একটি ‘নতুন যুগে’ প্রবেশ করছে বলে উল্লেখ করে মাখোঁ তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, ইউক্রেন এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে নিয়ে ফ্রান্স একটি টেকসই শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে বৈঠকের এক পর্যায়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, আপ্যায়ন ছাড়াই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান জেলেনস্কি।

এ ঘটনার জেরে ইউক্রেনের জন্য সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করল যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit