মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে পাওয়া গেল নারীর মস্তকবিহীন লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, স্থানীয় এক কৃষক গরুর জন্য ঘাস কাটতে যান তার বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে। ভুট্টাক্ষেতে যেতেই ক্ষেতের আইলে পড়ে থাকতে দেখেন মস্তকবিহীন এক নারীর মরদেহ। সাথে সাথে তিনি দৌড়ে এসে বিষয়টি তার এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী  থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) মাঠে কাজ করছে। লাশের মাথা খোঁজা হচ্ছে, মাথা পাওয়া গেলেই লাশের পরিচয় জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit