মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ভেদরগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে ফসলি জমিতে পুকুর খনন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭৩ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়ন বিএনপি নেতা কবির সরদারের নেতৃত্বে ফসলি জমি দখল করে চলছে মাছ চাষের ঘের খনন। এমন অভিযোগে শরীয়তপুর জেলা প্রশাসক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষক স্বপন বেপারী, কৃষ্ণ চন্দ্র মন্ডল, প্রকাশ মন্ডল, বাদশা সরদার, যতীন্দ্র ঢাকী, নান্টু ঢাকী, মন্টু ঢাকী ও চঞ্চল ঢাকী।

স্থানীয়দের অভিযোগ ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, বিগত দিনে ছাত্রলীগ নেতা ও মেম্বার রুহুল আমিন ওঝা দলীয় ক্ষমতা ও প্রভাব দেখিয়ে জোর করে ফসলি জমি নষ্ট করে মাছ চাষের ঘের তৈরী করত। ৫ আগস্টের পর রুহুল আমিন ওঝা ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির সরদারের সাথে মিলে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এই বিএনপি নেতা কবির সরদার জাকির রাড়ি, রুহুল আমিন ওঝা ও ইসাহাকদের সহযোগিতায় স্থানীয় কৃষকদের বাধা উপেক্ষা করে রাত-দিন ফসলি জমি কেটে পুকুর তৈরী করছে।

ভুক্তভোগী কৃষকরা জানায়, আমরা বর্তমান সরকারের আমলে জমি খেকোদের অত্যাচার সহ্য করব না। আমরা ফসলি জমি রক্ষার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। অভিযুক্ত ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির সরদার বলেন, জমিতে মাছের ঘের খননের বিষয়য়ে আমি জানি। দাপ্তরিক কাগজপত্রও আমি ঠিকঠাক করে দিয়েছি। তবে আমি এর সাথে সরাসরি জড়িত না। ইছাহাক, রুহুল আমিন ও অন্যান্যরা ভেকু দিয়ে পুকুর খনন করে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে বলেন, কৃষি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা অভিযান চলমান রেখেছি। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit