বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

মাটিরাঙ্গায় বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা,২দোকানিকে জরিমানা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৯ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা  উপজেলা প্রশাসনের উদ্যোগে, মাটিরাঙ্গা বাজারে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।বুধবার (০৫ মার্চ) বিকাল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা বাজারে  অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মনজুর আলম।বাজার মনিটরিং চলাকালীন সময়ে  রমজানের বিশেষ পণ্যের বাজার দর যাচাই করা হয়।খুচরা-পাইকারি  বিক্রেতা ও সংশ্লিষ্ট ডিলারদের ক্রয় রশিদ সংরক্ষণপূর্বক মূল্য তালিকা প্রদর্শন করে সহনীয় মূল্যে পণ্য বিক্রয়ের জন্যে নির্দেশনা প্রদান করা হয়। 

 
মাটিরাঙ্গা বাজারে অভিযান চলাকালীন দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও মাল ত্রুয়ের রশীদ না থাকায়  কাজল পোল্ট্রিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হাজার টাকা  ও মাল ত্রুয়ের রশিদ না থাকায় অলি পোল্ট্রিকে এক হাজার টাকা সহ  দুই দোকানিকে ২টি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।এসময় মাটিরাঙ্গা বাজারে বাজার মনিটরিং টাস্কফোর্সের সদস্য ও মাটিরাঙ্গা প্রেসক্লা্ব সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা উপজেলা নিরাপদ খাদ্য  ও স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা  কমিটির সভাপতি মো.জামাল হোসেন, সাধারন সম্পাদক আবু সাইম মুকুট সহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মনজুর আলম  বলেন-জনস্বার্থে উপজেলা প্রশাসন,  এর পক্ষ হতে বাজারে নির্ধারিত মূল্যে পণ্যের বিপণন এবং সরবরাহ নিশ্চিতকল্পে এরূপ বাজার  মনিটরিং ট্রাস্কফোর্স কার্যক্রম অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit