মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

রোজা রেখে রান্নার স্বাদ বা লবণ দেখা যাবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : রোজা রেখে রান্না করার কারণে রোজা ভেঙে যাওয়ার ভয়ে অনেকেই তরকারির লবন দেখেন না। ফলে ইফতারিতে অথবা রাতের খাবারে লবন বেশি হলে পরিবারের অন্যদের কষ্ট পোহাতে হয়। সত্যিই কি রোজা রেখে লবন চাখলে রোজা ভেঙে যায়? নাকি রোজা রেখে তরকারির লবন চাখা বৈধ আছে, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো। 

এর সঠিক ও গ্রহণযোগ্য উত্তর হচ্ছে— অন্যদের কষ্ট হওয়ার আশঙ্কা হলে রোজা অবস্থায় তরকারির লবণ দেখার অবকাশ আছে। এতে রোজা ভঙ্গ হবে না। তবে লবণ দেখে সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিতে হবে। প্রয়োজনে কুলিও করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, খাবারের অংশ যেন গলাতে চলে না যায়। অন্যদের কষ্টের আশঙ্কা না হলে এমনিতেই রোজা অবস্থায় প্রয়োজন ছাড়া জিহ্বা দ্বারা স্বাদ না দেখা উচিত।

শাইখ ইবনে উছাইমীন বলেন, খেজুর, রুটি, ঝোল ইত্যাদি কোন খাবার প্রয়োজন ছাড়া চেখে দেখা মাকরুহ। প্রয়োজন থাকলে অসুবিধা নেই। এর কারণ হচ্ছে- খাবারের কিছু অংশ পেটে চলে যেতে পারে; হয়তবা ব্যক্তি নিজেও উপলব্ধি করতে পারবে না। 

এভাবে এ খাবার চেখে দেখা তার রোজাকে নষ্ট হওয়ার সম্মুখীন করে দিতে পারে। অন্যদিকে খাবারটি অতি সুস্বাদু হলে মজা নেয়ার জন্য আবার চেখে দেখতে পারে, হতে পারে খুব জোরে টান দিতে গিয়ে খাবারের কিছু অংশ পেটের ভিতরে চলে যাবে।

প্রয়োজনের স্বরূপ- যেমন কেউ যদি বাবুর্চি হন; যাকে খাবারের লবণ বা স্বাদ যাচাই করতে হয়; এ জাতীয় কোন প্রয়োজন।

সূত্র: মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস ৯৩৮৫, ৯৩৮৬; আলমুহিতুল বুরহানি ৩/৩৫৬; তাবয়িনুল হাকাইক ২/১৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৯

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit