বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

১০ অভিবাসীকে গুয়ান্তানামো বেতে পাঠানোর সিদ্ধান্ত, রয়েছেন বাংলাদেশিও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির আওতায় বাংলাদেশিসহ ১০ অভিবাসীকে কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর সিদ্ধান্তের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে।

স্থানীয় সময় গত শনিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি করে নাগরিক অধিকার নিয়ে কাজ করা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)।

নাগরিক অধিকার সংগঠন এসিএলইউ বলেছে- যুক্তরাষ্ট্রের টেক্সাস, অ্যারিজোনা ও ভার্জিনিয়া থেকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও ভেনেজুয়েলার যে নাগরিকদের আটক করা হয়েছে তারা কোনো গ্যাং সদস্য বা ঝুঁকিপূর্ণ অপরাধী নন। অভিবাসন আইন লঙ্ঘন করে তাদের যুক্তরাষ্ট্রের বাইরে গুয়ান্তানামো বে কারাগারে স্থানান্তরের পরিকল্পনার পেছনে বৈধ কোনো যুক্তি নেই।

এক ধরনের ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এসিএলইউ জানায়, আটক এই ১০ ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে চূড়ান্তভাবে নির্বাসিত করার আদেশ রয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে গুয়ান্তানামো বেতে স্থানান্তরের হুমকি দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন শনিবার এসিএলইউ-এর এই আইনি চ্যালেঞ্জকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, আদালতে ওই এজেন্সির দায়ের করা মামলার বৈধতা নিয়ে লড়বে ট্রাম্প প্রশাসন।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে এসেই অবৈধ অভিসাসীদের বিরুদ্ধে খড়গহস্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অবৈধ অভিবাসীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেন। তাদের মধ্যে অনেককে গ্যাং সদস্য বা ঝুঁকিপূর্ণ অপরাধী তকমা লাগিয়ে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে।

সূত্র : ডন, দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit