বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

আবারও সিরিয়ায় বিমান হামলা চালাল ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও সিরিয়ায় বিমান হামলা চালাল দখলদার ইসরায়েল।

সোমবার দেশটির ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটি। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় পূর্ববর্তী সিরিয়ার সরকারের অস্ত্র মজুদ থাকা একটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তারতুস শহরের আশেপাশে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।  তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

এতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা এবং বিশেষায়িত দলগুলো লক্ষ্যবস্তুগুলোর অবস্থান নিশ্চিত করার জন্য কাজ করছে। 

গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েল দেশটির সামরিক সম্পদ লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালায়।

গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র ধারণকারী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই এলাকাটিকে বেসামরিকীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পর এই হামলা চালানো হয়। সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit