বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা করছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবনাচিন্তা করছে আমেরিকা। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতেও উদ্যোগী হয়েছেন তিনি। এই অবস্থায় কোন কোন ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা যায়, তা বিবেচনা করে দেখতে চাইছে হোয়াইট হাউস। 

মার্কিন প্রশাসন সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে একটি খসড়া তালিকা তৈরির জন্য ইতোমধ্যে পররাষ্ট্র দফতর এবং রাজস্ব দফতরকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।

মার্কিন প্রশাসন সূত্রের খবর, খসড়া তালিকা থেকে উঠে আসা বিষয়গুলো নিয়ে আগামী দিনে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চাইছে আমেরিকা। এর অন্যতম উদ্দেশ্য মস্কোর সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে মসৃণ করা। 

মার্কিন প্রশাসনের ওই সূত্র জানিয়েছে, বর্তমানে নির্দিষ্ট কিছু সংস্থা এবং ব্যক্তির ওপর মার্কিন নিষিধাজ্ঞা শিথিল করার একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে।

মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিভাগের কর্মকর্তারা এই ধরনের খসড়া তৈরির কাজ মাঝেমধ্যেই করে থাকেন। তবে সম্প্রতি রুশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে হোয়াইট হাউস থেকে নির্দিষ্টভাবে এই খসড়া তৈরির গুরুত্ব বৃদ্ধি করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর সঙ্গে সম্ভবত কোনও চুক্তি করতে চাইছেন ট্রাম্প এবং তার পরামর্শদাতারা। সেই কারণেই তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই নিষেধাজ্ঞা শিথিলের বদলে রাশিয়ার কাছ থেকে কী চাইতে পারে আমেরিকা, তা এখনও স্পষ্ট নয়।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে দূরত্ব কমানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন। 

রাশিয়ার ওপরে আর সাইবার নজরদারি চালাতে চায় না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর প্রতিবেদন অনুসারে, মার্কিন সাইবার কম্যান্ড রাশিয়ার বিরুদ্ধে এই সংক্রান্ত নজরদারি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। 

ট্রাম্পের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়েও আমেরিকার জন্য বেশি চিন্তার বিষয় অবৈধ অভিবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, পুতিনকে নিয়ে বেশি ভাবার চেয়ে অভিবাসন সংক্রান্ত সমস্যার দিকেই নজর দিতে চান তিনি। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit