বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী এজাহার ভুক্ত আসামী গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি জড়িত এবং এজাহার ভুক্ত আসামি বরুন দে (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার (৩মার্চ২০২৫ইং) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের আনন্দ নগর থেকে এজাহার ভুক্ত আসামি বরুন দে (৪৫)কে  গ্রেফতার করা হয়।
গত ৪ আগস্ট ২০২৪ খাগড়াছড়ি জেলার শাপলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় বরুন দে (৪৫) এর নামে  মামলা রুজু হয়  বরুন দে (৪৫) এর নামে  মামলা রুজু হয়  মামলা নাম্বার- ১০; তারিখ- ১৬/০৯/২০২৪।। গ্রেফতারকৃত আসামী বরুন দে (৪৫) খাগড়াছড়ি সদর থানার  আনন্দ নগর, (ভুবেনেশ্বর কালী মন্দির), এলাকার বাসিন্দা  সুনীল দে, ছেলে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল জানান,অপারেশন ডেভিল হান্ট অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলা সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। গত ৪ আগস্ট ২০২৪ খাগড়াছড়ি জেলার শাপলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায়। এঘটনার সাথে সরাসরি জড়িত এজাহার ভুক্ত গ্রেপ্তারকৃত আসামিকে  আদালতে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit