সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

দশ দিনেও খোঁজ মেলেনি সেই আটকে পড়া শ্রমিকদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১০ দিন ধরে নানা রকম ভাবে চেষ্টা চলছে। কিন্তু এখনও আশার আলো দেখতে পায়নি ভারতের উদ্ধারকারীরা। তেলেঙ্গানার সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা আট শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদের কাছে পৌঁছাতে ব্যর্থ তারা। 

ফলে সময় যত গড়াচ্ছে, উদ্বেগ ততই বাড়ছে। তবে সুড়ঙ্গের মধ্যে জমে থাকা পানি, কাদার স্তর পেরিয়ে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মকর্তা প্রসন্ন কুমার সোমবার জানান, আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য ১২টি সংস্থা দিনরাত কাজ করছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রসন্নের কথায়, অভিযান পুরোদমে চলছে। কিন্তু হাজার চেষ্টার পরেও এখনও অবধি শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন বিশেষজ্ঞকে পাঠিয়েছে। আমরা সাফল্যের আশায় আছি।

গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলেঙ্গানার ৪৪ কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন আট শ্রমিক। তাদের উদ্ধারের জন্য প্রায় ৫০০ জন উদ্ধারকারী নিরন্তর কাজ করে চলেছেন। কিন্তু ১০ দিন পরও শ্রমিকদের অবস্থান জানা সম্ভব হয়নি। এমনকি তাঁদের কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। সেই আবহে শনিবার রাজ্যের মন্ত্রী জুপাল্লিকৃষ্ণ রাও দাবি করেছেন, তাদের মধ্যে চার জনের অবস্থান জানা গিয়েছে। কিন্তু কী অবস্থায় তারা রয়েছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি মন্ত্রী। তবে আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা।

রবিবারও সুড়ঙ্গ পরিদর্শনে গিয়েছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন উদ্ধারকারী দলের সঙ্গে। তিনি জানান, দ্রুত শ্রমিকদের সুড়ঙ্গের বাইরে বার করে আনার সব রকম চেষ্টা করছে প্রশাসন। তার সরকার সুড়ঙ্গ বিপর্যয়ের ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit