বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

আওয়ামী শাসনামলের বর্বরতা নথিভুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতার নথিভুক্ত করতে হবে।
 
তার মতে, দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সমস্ত নৃশংসতার যথাযথ নথিভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। এই ডকুমেন্টেশন না হলে, সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত কঠিন হবে। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় ধন্যবাদ জানান জাতিসংঘকে।

 আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে তাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে প্রস্তুত।

লুইস প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক, ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে বাংলাদেশে সংঘটিত জুলাই আগস্ট গণহত্যার ফলাফল প্রকাশ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit