সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

এক দশকের মধ্যেই আইসিসির টুর্নামেন্ট জিততে পারে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের পারফরম্যান্সে চমৎকৃত। আফগানিস্তান আগামী এক দশকের মধ্যেই আইসিসির টুর্নামেন্টের শিরোপা জেতার মতো দল হয়ে উঠতে পারে বলে বিশ্বাস এই সাবেক ফাস্ট বোলারের। তবে, এর জন্য তিনি আফগান খেলোয়াড়দের আরও ধৈর্যশীল হতে এবং দলগত খেলায় মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলেও গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে দেয় আফগানিস্তান। এই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই জমাতে না পারলেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একটি পয়েন্ট পেয়েছে।

বড় দল হয়ে উঠতে আফগানদের আরও ধৈর্যশীল হতে হবে বলে মনে করেন। আফগানদের অস্থির ও ধৈর্যহীন বলে মনে হয়েছে স্টেইনের। তিনি বলেন, ‘আগের দিনে অনেকেই কাউন্টি ক্রিকেট খেলতে যেত। কিংবা তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে যেত তাদের দক্ষতা এবং ধৈর্যশক্তি আরও বাড়ানোর জন্য। আমার মনে হয়, আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষ পর্যাপ্ত ধৈর্যশীল নয়।আমরা ইনস্টাগ্রামে একটা স্টোরিও দুই সেকেন্ডের বেশি দেখতে চাই না এবং আফগানিস্তানের খেলোয়াড়দের খেলাও আমার তেমনই মনে হয়–অস্থির এবং ধৈর্যহীন।’

‘তারা চায় সবকিছু খুব দ্রুত ঘটে যাক। এই বলে উইকেট পড়তেই হবে, তাদের পরিস্থিতি তৈরি করে তারপর উইকেট শিকারের ধৈর্য নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাটারদের বেলাতেও একই ব্যাপার, তারা প্রথম ওভার থেকেই খেলতে চায়। ক্রিজে প্রচুর মুভমেন্ট হয়, তাই তারা ছক্কা মেরে ম্যাচ এগিয়ে নেয়ার চেষ্টা করে।’–স্টেইন যোগ করেন। আইপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান ক্রিকেটারদের কদর বাড়ছে। ক্রিকেট শেখার জন্য এটা কার্যকরী বলে মনে করেন স্টেইন। তবে বড় দল হতে উঠতে চারদিনের ম্যাচেও মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্টেইন।

তিনি বলেন, ‘আমার মনে হয়, তাদের অনেকেই সারা বিশ্বে টি-টোয়েন্টি খেলে বেড়ায়, যেটা অসাধারণ, তাদের পকেটের জন্য এবং তাদের শেখার জন্যও। তবে চার দিনের ক্রিকেটেও কিছুটা সময় দিলে হয়ত তাদের আরও ভালো হত, যেহেতু একদিনের ক্রিকেট মূলত টেস্ট ক্রিকেটেরই সংক্ষিপ্ত সংস্করণ। এর কিছু মুহূর্ত আছে যেখানে টি-টোয়েন্টির ধরণ প্রয়োগ করা যায়। কিন্তু ধৈর্য হলো সবচেয়ে বড় জিনিস যা আফগানিস্তানের খেলোয়াড়দের শেখা দরকার। একবার তারা এটা রপ্ত করতে পারলে, সত্যি বলতে, আগামী এক দশকে তারা নির্দ্বিধায় আইসিসি টুর্নামেন্ট জিততে পারে।’ 

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit