সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত,ডাকাতসহ আরো ১৫ জন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

শরীয়তপুর প্রতিনিধি : ডাকাতির চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। এ সময় আরো ৬ ডাকাত গুরুতর আহত হয়েছে। ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে শরীয়তপুর ও মাদারীপুরে আরও ৯ জন এলাকাবাসী আহত হয়েছেন। নিহত ডাকাতদের পরিচয় ও ব্যক্তিগত তথ্য সংগ্রহে কাজ করছে সিআইডির ক্রাইমসিন শাখাসহ পুলিশের বিভিন্ন শাখার বিশেষজ্ঞ টিম।

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ডাকাতদল শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় জনসাধারণের রোষানলে পড়ে। সেখান থেকে রাত ১টার দিকে আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। রাত দেরটার সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন।

আহত ৬ ডাকাত ও এলাকাবাসীদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডি’র ক্রাইমসিনের এস আই আমিনুল ইসলাম বলেন, নিহত ডাকাতদের পরিচয় নিশ্চিত করার জন্য আঙ্গুলের ছাপ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিভাইজে দেওয়া হয়। প্রাথমিক ভাবে নট ফাউন্ড এসেছে। পরবর্তীতে কোন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট থানাকে অবগত করবো।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারহাট এলাকায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয়রা ডাকাতদের ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা নিজেদের রক্ষা করতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মাদারীপুরে ৭ জন এবং শরীয়তপুরে ২ জন আহত হন। মাদারীপুরের আহত ৭ জনসাধারণের মধ্যে ৫ জন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর ২ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

ডাকাতরা পালানোর জন্য শরীয়তপুরের কীর্তিনাশা নদী ব্যবহার করতে চেয়েছিল। পালং থানার পুলিশ তখন বিভিন্ন স্পটে অবস্থান নেয়। আঙ্গারিয়া সেতু পার হয়ে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় ডাকাতরা স্থানীয়দেও রোষানলে পড়ে। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহত ডাকাতদের ব্যক্তিগত পরিচয় ও ফরেনসিক তথ্য সংগ্রহ করতে কাজ করছে পুলিশের বিভিন্ন বিশেষজ্ঞ টিম।

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনতাসির খান জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাকাতদের গুলিতে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাত ১টার পর আহত ৭ ডাকাতকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে অপর এক ডাকাতকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit