রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

রাজশাহী পলিটেকনিকে ব্যাটারি মেইনটেনেন্স ও সার্ভিস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আজ ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে “ব্যাটারি মেইনটেনেন্স ও সার্ভিস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, সমস্যা সমাধান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

ভেক্টর ইন্ডাস্ট্রিজের অভিজ্ঞ প্রশিক্ষকরা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন, যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসফিক আহমেদ চৌধুরী, পরিচালক, ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড,সভাপতিত্ব করেন মোঃ আবু হানিফ, অধ্যক্ষ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল আফসার ভূঁইয়া, প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান, ইলেকট্রো-মেডিকেল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট,উইসুব আজহার, প্রধান প্রশিক্ষক, ইলেকট্রনিকস, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট,এস.এম. আজম উল্লাহ, প্রশিক্ষক, ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট,মোঃ শহিদুল ইসলাম, প্রশিক্ষক, ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট,মোঃ তৌকির আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন), ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড,াশাহনীম সাইফ রুহান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট), ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড মোঃ মোকারম হোসেন, ডিভিশনাল ইনচার্জ (রাজশাহী), ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়মুন আহমেদ, এক্সিকিউটিভ অফিসার (রাজশাহী), ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রানা, চেয়ারম্যান, জিনাই ব্যাটারী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মুক্তাদির বিল্লাহ, হেড অব বিজনেস, ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রধান অতিথি তাসফিক আহমেদ চৌধুরী  বলেন, “এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো আমরা।” ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করবে, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। বক্তারা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এই কর্মশালায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit