রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমম্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন। ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ কররা এই ছাত্র সংগঠনের নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’। এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাবির কমিটি ঘোষণা করা হয়।

ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন।

এছাড়া ঢাবি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের ও সদস্য সচিব হয়েছেন মহির আলম। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার ও মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। ঢাবি কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি।

এর আগে চলতি মাসের ১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির স্লোগান হবে স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit