বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বাংলাদেশে কি এখনো আওয়ামীলীগের জুলুম চলবে?—ডাঃ শফিকুর রহমান

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভেদরগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন, বাংলাদেশে কি এখনো আওয়ামীলীগের জুলুম চলবে? আমাদের কলিজার টুকরা শীর্ষ নেতাদের একে একে কেড়ে নেওয়া হয়েছে। এখনো জুলুম নির্যাতনে শিকার এটিএম আজহারুল ইসলাম যখন গ্রেফতার হয় তখন তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ছিলেন। মিথ্যা মামলায় যার উপর আওয়ামীলীগ জুলুম করলো। এখনো কি সেই জুলুম চালু থাকবে? আমি ঘোষনা করেছি আজহার ভাইকে ভিতরে রেখে আমি বাইরে থাকতে চাই না।তিনি আরো বলেন, উন্নয়নের নামে বাটপারি ও ধোকাবাজি থেকে জাতিকে মুক্তি দিতে হলে আমাদের উন্নত আদর্শবান ও সৎ চরিত্রবান হতে হবে। যারা দেশটাকে আমার আমার বলে তারা শুধু উন্নয়নের নামে লুটপাট করেছে। দেশের বাইরে কানাডাসহ বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরী করেছে। তখন ১০ টাকার বাজেটে ১০০ টাকা ব্যয় দেখিয়েছে। আবার সময় বাড়িয়ে ব্যয়ও বাড়িয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অতিতে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পর্কে আমি কিছুই বলবোনা। তারা ভালো করলে ভালো, আর মন্দ করলে মন্দ। দেশের উন্নয়ন হয় জনগণের ট্যাক্সের টাকায় ও বিদেশী ঋণের অর্থে। যার দায় ভিক্ষুক থেকে সদ্য জন্ম নেয়া শিশুর মাথার উপরও বর্তায়। সঠিক উন্নয়ন করার জন্য আপনাদের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন এর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, এএইচ হামিদুর রহমান আযাদ, শরীয়তপুর-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহামুদ হোসেন বকাউল।সভা শেষে জামায়াতের আমির ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দিতে শহীদ বেলাল এর কবর জিয়ারত, দোয়া এবং তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি হ্যালিকপ্টার যোগে সভাস্থলে আসেন।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit