শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

বোমা হামলার হুমকি : দিল্লিগামী মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২) বোমা হামলার হুমকি পেয়েছে। পরে নিউইয়র্ক থেকে দিল্লির উদ্দেশে উড়াল দেয়া ফ্লাইটটি রোমে জরুরি অবতরণ করে। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বোয়িং ৭৮৩ ড্রিমলাইনার গতকাল রবিবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। কাস্পিয়ান সাগর পার হওয়ার পর বোমা হামলার হুমকি আসে। এরপর ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।

সূত্রমতে, রোম বিমানবন্দর থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইটটি আবার দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবে। আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিউইয়র্ক থেকে দিল্লিগামী এএ ২৯২ ফ্লাইটটিতে সম্ভাব্য হামলার হুমকির কারণে রোমে জরুরি অবতরণ করানো হয়েছে।’

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit