বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক লিভারপুল অধ্যায় শেষে তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জানাজা, শেষ শ্রদ্ধা জানাতে বৈরুতে মানুষের ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সাথে কয়েক দশকের সংঘাতের মধ্যে শিয়া মুসলিম গোষ্ঠীটির নেতৃত্ব দেন নাসরুল্লাহ। এক সময় একে আঞ্চলিক প্রভাবশালী সামরিক বাহিনীতে রূপান্তরিত করেন এই নেতা।  

রোববার ভোরে বৈরুতের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির একটি স্টেডিয়ামে নাসরাল্লাহ এবং গোষ্ঠীর অন্যান্য নিহত নেতাদের গণ-জানাজার জন্য সমর্থকরা জড়ো হন। এ সময় নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর পতাকার ছবি হাতে দেখা যায় তাদের।

৫৫,০০০ আসনের ক্যামিল চামুন স্পোর্টস সিটি স্টেডিয়ামটি অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় কয়েক ঘণ্টা আগে থেকেই পূর্ণ ছিল। গত বছর ইসরাইলের সাথে যুদ্ধে হিজবুল্লাহর বেশিরভাগ নেতৃত্ব এবং হাজার হাজার যোদ্ধা নিহত হওয়ার পর নতুন করে তাদের শক্তি প্রদর্শনের জন্য এই গণ-জানাজার ব্যবস্থা বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সময় নাসরুল্লাহর পাশাপাশি হাশেম সাফিউদ্দিনের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। 
নাসরুল্লাহর মৃত্যুর পর এক সপ্তাহ ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দেন হাশেম। নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে জনসমক্ষে ঘোষণা করার আগেই ইসরাইলি হামলায় তিনি নিহত হন।  মৃত্যুর পর, নাসরুল্লাহকে তার ছেলে হাদির পাশে অস্থায়ীভাবে সমাহিত করা হয়, যিনি ১৯৯৭ সালে হিজবুল্লাহর হয়ে লড়াই করে মারা যান।
 
মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির শর্তে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারজনিত কারণে নাসরুল্লাহর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া বিলম্বিত করা হয়েছিল। এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ মাস আগে ইসরাইল নাসরুল্লাহকে হত্যা করে এবং নিরাপত্তার কারণে তার প্রকাশ্য জানাজা বিলম্বিত হয়।
 
প্রতিবেদনে আরও বলা হয়, বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমানবন্দর সড়কের কাছে এক টুকরো জমিতে নাসরুল্লাহকে সমাহিত করা হবে। সাফিউদ্দিনকে দক্ষিণ লেবাননের দেইর কানুন এন-নাহরে তার নিজ শহরে দাফন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit