শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

 কবিরহাটে জেএসডির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।  রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে থেকে শুরু হয়ে মিছিলটি কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে কবিরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাক মো.আলা উদ্দিন প্রমূখ। সমাবেশে নোয়াখালী-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগের শাসনামলের গুম,খুন ও দুর্নীতির কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা এ দেশকে পরাধীন করেছে। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে। ছাত্ররা দেশকে পরাধীনতা থেকে রক্ষা করেছে। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এ সংস্কার আমাদের আদর্শ। নির্বাচন কখন হবে জানিনা। তবে যখনই হোক, সংস্কার ছাড়া কোন নির্বাচন হবেনা।    

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit