বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

বোচাগঞ্জে বিএনপির রাষ্ট সংস্কারের ৩১দফার লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট সংস্কারের ৩১দফা লিফলেট বিতরণ করেছেন দিনাজপুর-২ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশি রংপুর বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও দিনাজপুর জেলা কমিটির সভাপতি এবং বিএনপি নেতা অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম।২২ ফেব্রয়ারী শনিবার বিকাল ৫টায় উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের প্রীতি বাজারে জনসাধারণের মাঝে তিনি এ লিফলেট বিতরণ করেন।এসময় উপজেলা যুবদলেরর আহবায়ক সুমন চৌধুরী, সদস্য সচিব মোঃ রায়হানুর রহমান,ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক ফেরদৌস,সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান, যুব নেতা ফয়সাল, লিখনসহ শতাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে রাষ্ট্র মেরামতের যে ৩১দফা উত্থাপণ করেছেন তা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই ৩১দফার মধ্যে বাংলাদেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে মেরামত করা হবে সব কিছুই দেয়া আছে।

বর্তমান অন্তবর্তীকালিন সরকার রাষ্ট্র সংস্কারের কথা বলে সময় ক্ষেপন করছে। আমরা চাই এই ৩১ দফার আলোকে বাংলাদেশ পরিচালিত হউক। আমরা অন্তবর্তীকালিন সরকারকে বলতে চাই অনতি বিলম্বে সময় ক্ষেপন না করে জণগনের ক্ষমতা জণগনের হাতে তুলে দিন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করেন আর এই কারণে যদি দেশে বিশৃখঙলা তৈরী হয় এর দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট সংস্কারের ৩১দফার লিফলেট বিতরণ করলেন দিনাজপুর -২ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit