শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

নিজেদের পাতা ফাঁদে প্রাণ হারাল স্বামী-স্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী থেকে ফসল বাঁচানোর জন্য নিজেদের তৈরি বৈদ্যুতিক ফাঁদেই প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। শনিবার সকালে উপজেলার বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ সম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করছিলেন। জমির ফসল বাঁচাতে তিনি তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেন, যাতে বন্যপ্রাণী- বিশেষ করে সজারু যেন শস্য নষ্ট করতে না পারে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জমিতে প্রবেশের আগে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস খাঁ ও তার স্ত্রী সেখানে যান। অসাবধানতাবশত ইদ্রিস খাঁ প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বামীকে রক্ষা করতে গিয়ে শেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ সংযোগ ব্যবহার সংক্রান্ত সচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit