শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

মেসির জার্সি চাইলেন রেফারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে ১-০ গোলে জয় পায় ইন্টার মায়ামি। ম্যাচের একমাত্র গোলটি করেন মায়ামির অধিনায়ক মেসি।

ম্যাচ শেষে মেসির কাছে জার্সি চাইতে আসেন মেক্সিকান রেফারি মার্কো আন্তোনিও অরটিজ নারা। মায়ামির অধিনায়কও এতে রাজি হন। তবে মূল্যবান জার্সিটি পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় ৩৬ বছর বয়সি অরটিজ নারাকে। কারণ, মেসি ড্রেসিং রুমে ঢুকে তারপর জার্সিটি দিতে রাজি হন।

সঙ্গে সঙ্গে মেসির জার্সি না দেয়ার যথেষ্ট কারণও অবশ্য ছিল। স্টেডিয়ামে তাপমাত্রা ছিল যে তিন ডিগ্রি সেলসিয়াস, প্রথমার্ধের বিরতির সময় যা অনুভূত হচ্ছিল মাইনাস আট ডিগ্রির মতো। ম্যাচ শেষে এই ধরনের কন্ডিশনে ফুটবল খেলাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।

আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) এমএলএসে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। ম্যাচটি বাংলাদেশ সময়ভর সাড়ে ৬টায় মাঠে গড়াবে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit