রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল

একুশে স্মৃতি পদক পেলেন বিএনপি নেতা মমতাজ আলী মাস্টার।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : দক্ষ সাংগঠনিক নেতৃত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “একুশে স্মৃতি পরিষদ” ২০২৫  পেয়েছেন রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টার ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, সংগঠনটির সহ সভাপতি এ্যাডঃ মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নাল আবেদীন  । এসময় বিচারপতি এই সম্মাননা পদক তুলে দেন মমতাজ আলী মাস্টারের হাতে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ সচিব দেশ বরেণ্য খ্যাতিমান পীরজাদা শহীদুল হারুন । অনুষ্ঠানে বক্তারা বলেন,  মমতাজ আলী মাস্টার দক্ষ সাংগঠনিক নেতৃত্বে হোসেনগাঁও ইউনিয়নের বিএনপি’কে সুসংগঠিত করেছে এবং দলীয় কর্মসূচিতে তার বলিষ্ঠ ভূমিকা থাকায় রাজনৈতিক অঙ্গন এবং সমাজসেবায় অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে ও সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একুশে স্মৃতি পদক পাওয়ায় খুশি রানীশংকৈলের বিএনপি নেতাকর্মীরা , একুশে স্মৃতি পদক মমতাজ আলী মাস্টারের রাজনৈতিক পরিধি আরো গতিশীল করবে বলে মনে করেন হোসেনগাঁও ইউনিয়নের সকল জনসাধারণ।

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit