রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল

ব্যক্তিগত চেম্বারে দেন স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে সরকারি হাসপাতালে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : সরকারি ডিউটি রেখে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ব্যক্তিগত চেম্বারে নিয়মিত সময় দেন। এর ফলে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তি ও বিড়ম্বনায়। ওইসব চিকিৎসকের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন তারা।

ভুক্তভোগী রোগীদের অভিযোগের বিষয়ে অনুসন্ধানে গিয়ে পাওয়া যায় ঘটনার সত্যতা। বুধবার সকাল ১১ টার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত হাওলাদার ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সুস্মিতা রায়।এসময় স্থানীয় সাংবাদিকরা তাকে অফিস সময়ে বাইরে কেন চেম্বার করছেন? জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে রোগী দেখা ফেলে কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে পরবর্তীতে অভিযুক্ত ঐ চিকিৎসকের সাথে কথা হলে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা চান এবং পরবর্তীতে এমনটা আর হবে না বলে জানান।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শিবলী রহমানকে জানানো হলে তিনি মুঠোফোনে জানান, এর আগেও কয়েকবার মৌখিক ও লিখিতভাবে ডাঃ সুস্মিতা রায়কে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।তারপরও তিনি পুনঃরায় সরকারি সময়ে বাইরে চেম্বার করে যাচ্ছেন। এবার তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হবে। 

তিনি আরো জানান,”অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঐ চিকিৎসককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।একই ঘটনার বারবার পুনরাবৃত্তি করায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী তিনদিনের মধ্যে তাকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে নোটিশে।”

হাসপাতালে আসা সেবাপ্রত্যাশী রোগী ও তার স্বজনরা জানান, প্রায় সময়ই সরকারি হাসপাতালে এসে চিকিৎসক পাওয়া যায় না।চিকিৎসকরা এখানে চিকিৎসা না দিয়ে নিজেদের স্বার্থের জন্য হাসপাতালের বাইরে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন।এছাড়া সরকারি হাসপাতালে রোগী দেখলেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাইরে তাদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টার হতে করতে পাঠান।এতে করে রোগীদের ভোগান্তি ও খরচ দুটোই বেশি হয়।তাই দ্রুত সরকারি হাসপাতালের এসব অনিয়মের প্রতিকার চান তারা।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit