রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার

র‍্যাবের নাম পরিবর্তন হচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে এটির পুনর্গঠনের কথাও জানালেন। মঙ্গলবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিশোধ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‍্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।’২০০৪ সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গড়ে তোলা হয়েছিল, শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে।

তবে পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ উঠে। এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্যমতে, গুমের যে ৪০০টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে, সেখানে ১৭২টি ঘটনায় র‍্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে।

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit