বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ডিগবাজি দিতে পারা মেয়েকে বিয়ে করা নিয়ে যা বললেন জায়েদ খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের জন্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জায়েদ খান। নাচের পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতে ডিগবাজি দিয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি। তাই বর্তমানে ডিগবাজি আর জায়েদ খান যেন একে অপরের পরিপূরক। সম্প্রতি জায়েদ খানের এই ডিগবাজি নিয়ে মজা করতে নেটিজেনরাও কোনো কমতি রাখছেন না। এমনই একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

সেখানে বর সাজে জায়েদ খানের ছবিতে লেখা ‘যে আমার মতো ডিগবাজি দিতে পারবে, আমি তাকেই বিয়ে করবো।’ সারা রাত ওই ফটোকার্ড নিয়ে হাসিঠাট্টার পর ঘুম ভাঙে জায়েদ খানের। সকালে ঘুম থেকে উঠেই ওই কার্ড শেয়ার করেছেন তিনি। লিখেছেন, আমি কিন্তু এ রকম কিছু বলিনি। জায়েদ খানের এই ডিগবাজির শুরুটাও হয় অদ্ভুতভাবে। যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে নাচের স্টেপ ভুলে গেলে তা পূরণ করতে তিনি ডিগবাজি দিয়ে দেন।

গণমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানে নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। মিউজিকের তাল ভুলে গেলে সেটা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। মূলত চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি, সেটা হিট হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় চলছে এখনো। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই, সবাই এটাই চায়, আমিও দিই। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। দেশটিতে নিয়মিত স্টেজ শো করছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘একতারা বসন্ত উৎসব’-এ পারফর্ম করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit