বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

যামিনী পাড়া জোনের উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রান ও শিক্ষা সামগ্রীক বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য এলাকার স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা  ও ঔষুধ প্রদান ত্রান ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ২৩ বিজিবি।রবিবার (১৬ ফেব্রুয়ারি)  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) জোনের উদ্যােগে জোনের আওতায় অসহায় পাহাড়ী বাঙালিদের মাঝে  জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের  আর্থিক সাহায্য/অনুদানমূলক কর্মকান্ড পরিচালনা করেন।
 জোনের আওতাধীন তাইন্দং মুসলিমপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ পুরাতন ঘরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  আবেদনের প্রেক্ষিতে জোন থেকে স্কুল ঘর মেরামতের সামগ্রী হিসেবে ঢেউটিন এবং শিক্ষা সহায়ক সামগ্রী অনুদান প্রদান করা হয়। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ মুসলিমপাড়া, পংপাড়া ও পোড়াবাড়ী এলাকায় বসবাসরত পাহাড়ী-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন) ও ঔষুধ প্রদান করা হয়। সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ৬১০ জন (পাহাড়ি-২৫০ জন এবং বাঙালি-৩৬০ জন
কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit