সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে আজ রোববার। দুপুর ১২টার মধ্যেই শুরু হবে আখেরি মোনাজাত। এ মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন, যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত।

এদিকে ইজতেমার শেষ ধাপের এই আখেরি মোনাজাতের দিন টঙ্গীর এলাকায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক।

আগের দিন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে এ নির্দেশনা দিয়েছেন।

শনিবার ব্রিফিংয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমতো চলছে। এ অবস্থাটা আমরা আখেরি মোনাজাতের দিন পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে সচল রাখতে চাই, রাস্তা যানজট মুক্ত রাখতে চাই। আমরা এবারও রাস্তাগুলো খালি রাখতে চাই। রাস্তায় কোনো মানুষ বসবে না, দাঁড়াবে না। টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে মোনাজাতের দিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার (সাদ পন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit