শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পর্দা উঠলো ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে। ১৫০টিরও বেশি দেশের অতিথি এই আয়োজনে অংশ নেবেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এ মর্যাদাপূর্ণ উৎসব। এ আসরে ‌‘স্বর্ণভালুক’ পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৯টি চলচ্চিত্র।

আলোচিত জার্মান নির্মাতা টম টাইকওয়ার পরিচালিত ‘দ্য লাইট’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। ‘রান লোলা রান’, ‘হেভেন’, ‘পারফিউম : দ্য স্টোরি অব আ মার্ডারার’ ইত্যাদি আলোচিত সিনেমা বানিয়েছেন টম। ‘ব্যাবিলন বার্লিন’-এর মতো প্রশংসিত সিনেমারও নির্মাতা তিনি। এবার টম বানিয়েছেন ‘দ্য লাইট’।

জার্মানিতে সিরিয়ার এক শরণার্থীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৬২ মিনিটের ‘দ্য লাইট’ দিয়েই শুরু হলো ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবার মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ। এবারের উৎসবে বাংলাদেশ থেকে জুরি হিসেবে থাকছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ফিপ্রেসি জুরি হিসেবে উৎসবের প্যানোরমা বিভাগের বিচারক থাকবেন তিনি।

এছাড়া উৎসবের বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে রয়েছে ভারতীয় সিনেমা ‘শ্যাডো বক্স’ (‘বাক্সবন্দী’)। এই চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন ‘গল্লি বয়’ দিয়ে পরিচিতি পাওয়া বাংলাদেশের তবীব মাহমুদ ও রানা মৃধা। সিনেমাটি বানিয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা তনুশ্রী দাস ও সৌম্যানন্দা সাহী। বার্লিন উৎসবের পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit