রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই গাড়ি বহরে ইউনিফিল মিশনের বিদায়ী উপকমান্ডার ছিলেন।

শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনায় শান্তিরক্ষী মিশনের কয়েক সদস্য আহত হয়েছেন।

এর আগে টানা দ্বিতীয় দিনের মতো বৈরুত বিমানবন্দরের পথরোধ করে বিক্ষুব্ধ লেবানিজরা। দেশটিতে ইরানি প্লেন নামতে পারবে, এমন সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এরই একপর্যায়ে শুক্রবার এই হামলার ঘটনা ঘটল।

ভিডিও ফুটেজে দেখা যায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থকরা পতাকা নিয়ে জাতিগত স্লোগান দিচ্ছে। এ সময় তারা ইউনিফিলের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে তাদের পেটাতে থাকে। পরে ইউনিফিল এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে এমন কঠিন সময়ে এ ঘটনায় তারা হতবাক হয়ে গেছে।

শান্তিরক্ষীদের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এ ছাড়া এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও জানায় ইউনিফিল। বিবৃতিতে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে লেবানন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এরপরই বিবৃতি দিয়েছে লেবাননের সেনাবাহিনী। এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলে জানায় তারা। লেবাননের প্রধানমন্ত্রীও জানিয়েছেন, অপরাধীদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একটি ইরানি ফ্লাইটকে বৈরুতে নামতে না দেওয়াকে কেন্দ্র করেই পুরো ঘটনার সূত্রপাত হয়।

ইসরায়েলের অভিযোগ বেসামরিক ফ্লাইটের আড়ালে প্রতিরোধ যোদ্ধাদের কাছে অর্থপাচার করছে ইরান। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানও দেশটিতে আটকেপড়া কয়েক ডজন লেবানিজের প্রত্যাবাসন ঠেকিয়ে দেয়। তেহরান বলছে, বৈরুতে ইরানি প্লেন নামতে না পারলে লেবাননের প্লেনও ইরানে অবতরণ করতে পারবে না। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit