রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ভারতে কুম্ভমেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় ১০ জন ভক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয়দের বরাতে এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতরা সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন।

জানা গেছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উৎসবকে বলা হয় মহাকুম্ভ মেলা। সেখানে যোগ দিতে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে একদল ভক্ত গাড়ি করে যাচ্ছিলেন। অপরদিকে রাজগড় জেলা থেকে আরেকটি গাড়িতে করে আসছিল একদল ভক্ত। এরপর উভয় বাসের সংঘর্ষ হয় প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ত্রাণ কাজ ত্বরান্বিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেও গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৪০ জন নিহত হন। এ ছাড়া গত সপ্তাহে মহাকুম্ভ মেলা থেকে ফিরে আসার পথ সাতজন মারা যান।

এনডিটিভি জানিয়েছে, ভারতে ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit