সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

২৪টি চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান ছাড়লেন এরদোগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও অন্যদের সঙ্গে বৈঠক করেছেন এরদোগান। এ সময় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এরদোগানকে উষ্ণভাবে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।’

কূটনৈতিক ফ্রন্টে, এরদোগান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার শুভকামনা থাকবে নওয়াজ শরিফের জন্য।’এদিকে এরদোগানের সঙ্গে দেখা করেছেন মরিয়ম নওয়াজ। আলাপচারিতার সময় তুরস্কের প্রেসিডেন্টকে তার বাবার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে জানান তার বাবা নওয়াজ শরিফের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে তিনি এরদোগানের সুস্থতা কামনা করেছেন।

দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাদের পারস্পরিক স্বার্থের ওপর জোর দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও আলোচনা করেছেন। সেই সঙ্গে এরদোগান পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শন করেছেন এবং দেশটির যুদ্ধবিমানগুলির একটি চিত্তাকর্ষক মহড়া প্রদর্শন দেখেন। দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৃক্ষ রোপণ করেন।

সেই সঙ্গে পাকিস্তান সফরে এরদোগান এবং শেহবাজ বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিময় বৃদ্ধি করা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit