বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সোহার বাড়িতেও ডাকাতের হানা, কে বাঁচায় অভিনেত্রীকে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : বাড়িতে হানা দেওয়া ডাকাতকে আটকাতে গিয়ে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হন বলিউড অভিনেতা সাইফ আলি খান।যে ঘটনা এখন সংবাদের শিরোনামে। কিন্তু জানলে অবাক হবেন, এ ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সাইফের বোন সোহাও!

সেদিন ছিল অভিনেতা কুণাল খেমু এবং সোহার অভিনীত সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তারা। তারপর সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফেরেন দুজন। এর পর ডিনার করতে বসেন এই দম্পতি।

সেই সময় হঠাৎ করে তাদের ব্যালকনি থেকে নানা রকমের শব্দ আসতে থাকে। কোথা থেকে সেই শব্দ আসছে, তা দেখার জন্য ব্যালকনির দিকে যান কুণাল। আর সেখানে গিয়েই অভিনেতা দেখতে পান, এক ব্যক্তি তাদের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছে। 

এ সময় কুণালকে দেখতে পেয়েই এক তলার বারান্দায় পালানোর চেষ্টা করে অনুপ্রবেশকারী। কিন্তু তাড়াহুড়া করার কারণে পায়ের ব্যালেন্স ধরে রাখতে না পেরে পড়ে যান তিনি। তা দেখে কুণাল দ্রুত নিচে ছুটে যান এবং পালানোর আগেই তাকে ধরে ফেলেন। 

তারপর তদন্ত শুরু হলে জানা যায়, অনুপ্রবেশকারী ওই ব্যক্তির একটি দীর্ঘ অপরাধমূলক ইতিহাস রয়েছে। এর আগেও বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি করেছে সে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit