বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ক্যানসার লড়াইয়ের মধ্যে বিয়ের গুঞ্জন হিনা খানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : এর আগে কেমো চিকিৎসা চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। তবুও থেমে থাকেননি। যন্ত্রণা নিয়েই কাজ করে যাচ্ছেন। কখনও আবার ফোটোশুটে মেলে ধরছেন নিজেকে। সময়টা কঠিন, আর এই কঠিন পরিস্থিতিতে সর্বক্ষণ যিনি হিনার পাশে রয়েছেন, তিনি অভিনেত্রীর প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের।

 
এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এভাবে হাত হাত রেখে অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা।

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেয়া-নেয়া হয়ে যায় অভিনেত্রীর। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তারা।
২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে। তারপর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গেছে দুজনকে।

গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তার কাছে বিয়েটা কেবলই আচার। এই মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে দুজনের জীবনে। আগামী দুই বছরের মধ্যে বিয়ের পরিকল্পনার রয়েছে। 
তবে সেই সাক্ষাৎকারের পরই কঠিন অসুখ ধরা পড়ে হিনার। যে কারণে অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা মনে করছেন, অসুস্থতা নিয়েই খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করে ফেলবেন হিনা খান।

২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন হিনা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit