মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শার্শায় অপারেশন ডেভিল হ্যান্টে যুবলীগ নেতা গ্রেফতার

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অপারেশন ডেভিল হ্যান্ট পরিচালনা করে ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ নূর ইসলাম (৪০) কায়বা ইউনিয়নের ৮ নং বাগুড়ি ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক। সে বাগুড়ি বেলতলা বাজার এলাকার মৃত মোনছেপ আলী সরদারের ছেলে।

শার্শা খানার এস আই উজ্বল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারী রাত ২টা ৪০ মিনিটে শার্শার বাগুড়ি বেলতলা বাজার পাড়ায় অপারেশন ডেভিল হ্যান্ট পরিচালনা করে যুবলীগ নেতা নূর ইসলামকে গ্রেফতার করেন। আটক নূর ইসলামকে শার্শা থানার মামলা নং ১৯ ,তাং ১৫/১২/২৪ এর আসামী দেখিয়ে যশোর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচাজ কে এম রবিউল ইসলাম জানান, শার্শা থানা পুলিশ অপারেশন ডেভিল হ্যান্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন শার্শা থানার সকল এলাকার চিহ্নিত অস্ত্রধারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় সোপর্দ করা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি ।

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit