রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

দৌলতপুরে বাথান বাড়ি থেকে ৪৬টি মহিষ লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গুলি করে যুবক হত্যার ঘটনার জের ধরে প্রতিপক্ষের মহিষের বাথান বাড়ি থেকে ৪৬টি মহিষ লুট করা হয়েছে। মরিচা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে তার লোকজন মহিষগুলি লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লুট হওয়া মহিষ বাথানের মালিক সাইদ মন্ডল ও তার স্ত্রীর অভিযোগ সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া পদ্মার চরে সাইদ মন্ডলের মহিষের বাথান বাড়ি থেকে রাখালদের মারপিট ও অস্ত্রের মুখে জিম্মি করে ৪৬টি মহিষ লুট করে নিয়ে যায় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ও তার লোকজন। এসময় তারা মহিষের রাখাল মাজদার আলী (৫০), কামাল হোসেন (৩৫) ও সৈকত (৩৫) কে বেধড়ক মারপিট করে ও অস্ত্রের মুখে অপহরণ করে পাশর্^বতী রহিমপুর মাঠে নিয়ে আটকে রাখে।

বাথানের মহিষসহ মহিষের রাখালদের অপহরণ করা হয়েছে এমন সংবাদ পেয়ে বুধবার বেলা ১১দিকে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিষের রাখালদের উদ্ধার করে। তবে লুট হওয়া ৪৬টি মহিষ উদ্ধার করতে পারেনি পুলিশ। মহিষগুলি লুট করার পর পরই তারা ট্রাক ভর্তি করে অন্যত্র পাচার ও বিক্রয় করে দিয়েছে বলে অভিযোগে করা হয়েছে। লুট হওয়া ৪৬টি মহিষের মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা উল্লেখ করে কুষ্টিয়া সেনা ক্যাম্প, পুলিশ সুপার ও র‌্যাবের কাছে অভিযোগ দিয়েছে মহিষের বাথান মালিক সাইদ মন্ডলের স্ত্রী তমা খাতুন। অভিযোগে মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান (৬০) কে প্রধান আসামি করে ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়।

তবে বাথানের মহিষ লুটের অভিযোগ অস্বীকার করে মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, আমি মঙ্গলবার লাশের ময়নাতদন্ত সহ লাশ নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। এলাকার খারাপ লোক এমন কাজ করেছে কিনা আমার জানা নেই। আপনারা যাচাই করে দেখেন। মহিষ লুটের অভিযোগের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এমন খবর পেয়ে সাকালে ঘটানস্থলে পুলিশের একটি টিম গিয়েছিল। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করে দূবৃর্ত্তরা। নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে। এ ঘটনার পর চরে সাইদ মন্ডলের বাথান বাড়িতে হামলা চালিয়ে বাথানের ৪৬টি মহিষ লুট করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit