মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

উলিপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ Time View

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) এর বাস্তবায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। জানা গেছে, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) এর অফিস চত্বরে দরিদ্র বিমোচনে ৩ মাস মেয়াদি প্রশিক্ষন শেষে ১৯জন হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসের মাঠ কর্মকর্তা আতাউর রহমান, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মন্ডল রাজা, তবকপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সুশান্ত মন্ডল, ৬নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুর রহমান সাজু, আরডিআরএস বাংলাদেশে প্রতিনিধি বুলেট মহন্ত, সংস্থার সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আইয়ুব আলী, বজরা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজা মিয়া সরকার, উপকারভোগী নাসরিন বেগম, সাংবাদিক নুরবক্ত মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তবকপুর যুব সংগঠনের সাধারণ সম্পাদক কলি রানী।

এ সময় উপকারভোগী নাসরিন বেগম বলেন, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) আমাদেরকে ৩ মাস হাতে কলমে প্রশিক্ষন দিয়ে আজ বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছেন। এতে আমাদের সংসারের স্বচ্ছলতা ফিরে আসবে। ভবিষ্যতেও আমাদের মত হতদরিদ্র মহিলাদের পাশে ফেডারেশন দাঁড়াবেন বলে আমরা আশা প্রকাশ করছি। উল্লেখ্য, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যবধি বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। এরমধ্যে হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস-মুরগি, গরু-ছাগল বিতরন ও গৃহহীন মানুষদের বাসস্থান নির্মান করে দেয়া।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit