রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’ কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর উপর হামলা হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

‘মডার্ন ক্লাসিকো’য় বেকায়দায় রিয়াল, কঠিন চ্যালেঞ্জ সিটিরও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : লড়াইটা আভিজাত্য বনাম পেট্রোলের। যদিও চ্যাম্পিয়ন্স লিগে সিটি-রিয়ালের আকর্ষণীয় দ্বৈরথ চলতি মৌসুমে একটু তাড়াতাড়িই হয়ে যাচ্ছে।  ইউরোপের শেষ্ঠত্বের লড়াইয়ের দু’দলের যাচ্ছেতাই ফর্মের কারণে আগেভাগেই দেখা হয়ে যাচ্ছে তাদের, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফেই মুখোমুখি হচ্ছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। ইতিহাদ স্টেডিয়ামে জবুথুবু শীতকে সঙ্গী করেই লস ব্ল্যাঙ্কোরা প্রস্তুতি সেরেছে। সিটির বিপক্ষে জিততেই হবে–শিষ্যদের একটা মন্ত্রই জপাচ্ছেন রিয়ালের ইতালিয়ান বস কার্লো আনচেলত্তি।

তবে সাসপেনশন কিংবা ইনজুরির লম্বা তালিকার চাইতেও মাদ্রিদিস্তা কোচকে ভাবাচ্ছে হলুদ কার্ড। এই লেগে জুড বেলিংহ্যাম, মদ্রিচ, চুয়ামিনি, এন্দরিকে, কামাভিঙ্গা এমনকি কোচ আনচেলত্তি নিজেও হলুদ কার্ড খেলে মিস করবেন ঘরের মাঠ বার্নাব্যুতে দ্বিতীয় লেগ। রুডিগার, ভাজকেস, আলাবা, মিলিতাওদের চোটে ডিফেন্স লাইন সামলাতে হিমশিম খাচ্ছে রিয়াল। গত কয়েক ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে খেলা রাউল অ্যাসেনসিওর কাঁধেই রক্ষণদূর্গ সামলানোর দায়িত্ব।
তেতে থাকা এমবাপেও আছেন ফর্মে। তবে মাঠের লড়াই ছাপিয়েও লড়াই হবে ডাগআউটের দুই কোচের কৌশলের। আনচেলত্তি বলেন, ‘অনেকেই এটাকে মর্ডান ক্ল্যাসিকো বলে, আমিও এর সঙ্গে দ্বিমত নই। তবে গার্দিওলারের বিপক্ষে জয় পাওয়া সহজ নয়। সেটা কখনোই না, কোন মাঠেই না। হ্যাঁ, আমাদের মাঠ ও মাঠের বাইরে অনেক চ্যালেঞ্জ থাকবে কিন্তু ওসব নিয়ে দল ভাবছে না।’

অন্যদিকে ম্যাচ ডের আগের দিন স্বাগতিকরা অনুশীলন করেছে ইতিহাদ ক্যাম্পাস অর্থাৎ সিটি ট্রেনিং গ্রাউন্ডে। প্রিমিয়ার লিগ ও ইউরোপে চরম দুর্দশায় পড়া সিটিজেনরা অবশ্য এ রাতে বাজির দরে ফেভারিট। সবশেষ আট ম্যাচে ৭ গোল করে ফর্মে ফিরেছেন ব্লুদের বাজির ঘোড়া আর্লিং হলান্ড।

শীতকালীন দলবদলে স্কোয়াডে ভেড়ানো নিকো গঞ্জালেসকে বাজিয়ে দেখতে পারেন সিটি বস পেপ গার্দিওলা, ‘আমরা চ্যালেঞ্জটা নিচ্ছে। গ্রুপ পর্বে সিটি যথেষ্ট ভালো অবস্থানে ছিলো না। তবে এই দলের মধ্যে বিশেষ কিছু আছে যা আমরা প্রমাণ করবো।’সান্তিয়াগো বার্নাব্যুতে ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ। এখন পর্যন্ত দু’দলের ১২ সাক্ষাতে রিয়ালের ৪ জয়ের বিপরীতে ৩ ম্যাচে সিটিজেনদের জয় আভাস দিচ্ছে আরো এক হাড্ডাহাড্ডি দ্বৈরথের।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit