বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

রুপনা চাকমা ও মনিকা চাকমার মতো প্রতিভাময়ী হতে হবে..পার্বত্য উপদেষ্টা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের নারী খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্যতা দেখিয়ে দেশের সুনাম বয়ে আনছে। রুপনা চাকমা ও মনিকা চাকমাদের গোলে বাংলাদেশ নারী ফুটবলার দল সাফ গেমস চ্যাম্পিয়ন হয়েছে। খেলাধুলায় নবীন যারা তোমাদেরও  সেরকম রূপনা চাকমা ও মনিকা চাকমার মতো প্রতিভাময়ী হতে হবে। তোমাদের খেলাধুলার মানকে উন্নত করতে কঠোর অনুশীলন করতে হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি)  দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসের সভাকক্ষে  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব  ১৭) ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি বালিকা অনূর্ধ্ব ১৭ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।  
উপদেষ্টা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় খেলোয়াড়দের খেলার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবো। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম থেকে ফুটবল এবং ক্রিকেটে ঐতিহাসিক বিজয় আসুক এবং এর ঐতিহ্য ফুটে উঠুক এই কামনা করি। পরে তিনি বেলুন উড়িয়ে টুর্নামেন্ট এর উদ্বোধন ঘোষনা করেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, খাগড়াছড়ি জেলার ছাত্র ছাত্রীদের খেলাধুলার সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালিদের মধ্যে সেরাদের সেরা হওয়ার জন্য সবাইকে ফুটবল ও ক্রিকেট খেলায় কঠোর অনুশীলন করতে হবে। তোমাদেরকে বিভাগ থেকে ক্রমশ জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে হবে।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার বিজয়ী খেলোয়াড়দের মাঝে এক লক্ষ টাকার চেক প্রদান করেন। উপদেষ্টা সকল খেলোয়াড়দের সাথে ফটোসেশন করেন। বিকালে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি জেলার কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিতব্য  ৬০ জন ছাত্রছাত্রীর হোস্টেল নির্মাণ প্রকল্প কাজ পরিদর্শন করেন। প্রকল্প কাজের অগ্রগতিতে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের জন্য সুন্দর পরিবেশ গড়ে  তুলতে কমলছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের থাকার জন্য এই হোস্টেলটি নির্মাণ করা হচ্ছে। পরে উপদেষ্টা কমলছড়ি পাইলট পাড়া পার্বত্য বোদ্ধ মিশন পরিদর্শন করেন। সেখানে ১৫০ জন ছাত্রী থাকার উপযোগী কানাডিয়ান অর্থায়নে নির্মিত ম্যাপল হাউস গার্লস হোস্টেল রয়েছে । এছাড়াও সিউল কোরিয়ান অর্থায়নে নির্মিত আইসিটি ভবনও রয়েছে। সেখানকার প্রতিনিধিদের সাথে উপদেষ্টা মতবিনিময় করেন।
এর আগে আজ সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’  স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব) শুভাশিষ চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএন আবছার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit