রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View
নওগাঁ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁয় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে নওগাঁ শহরের কাঁঠালতলি এলাকায় জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য ও জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মুমিনুল হক ছানা,জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এনামুল হক, সাবেক পৌর কাউন্সিলর সোহেল রানা, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।বিএনপি নেতা মাসুদ হাসান তুহিনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডে এ পর্যন্ত ৫ হাজার কম্বল বিতরণ করা হয় ।
কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit