রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁর পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প সমাপনি সভা অনুষ্ঠিত।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের আয়োজনে ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ব্র্যাক পত্নীতলা কার্যালয়ে স্থানীয় সরকারের সাথে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের জেলা ব্যবস্থাপক কৃষ্ণকলি রেমা এর সঞ্চালনায় এবং ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। বক্তব্যে তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা ফিল্ড সুপার ভাইজার রজত কান্ত গোস্বামী, উপ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুমার সাহা, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নন্দ গোপাল রায়, ব্র্যাক কর্মসূচী সংগঠক মরিয়ম আক্তার সহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit