মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

অব‍্যস্থাপনায় পণ্ড ফরচুন বরিশালের বিপিএল উৎসব, আহত ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০২ Time View

ডেস্ক নিউজ : আয়োজক কর্তৃপক্ষের অব‍্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব‍্যবস্থার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় উপলক্ষে রোববার (৯ ফেব্রুয়ারি) নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল ওই উৎসবের। ট্রফি প্রদর্শন এবং টিমের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে মিউজিক কনসার্ট।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে ফরচুন বরিশাল। রোববার দুপুরে আকাশপথে টিমের সদস্যদের নিয়ে বরিশাল বিমানবন্দরে এসে পৌছায় চলতি বছরের শিরোপা ট্রফি। এদিকে বরিশালের বেলস পার্কে তখন চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে হাজার হাজার জনতা ছিল ট্রফিসহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়।

বিকেল পৌনে ৪টা নাগাদ ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনি ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার-হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান টিমের খেলোয়াড়সহ কর্মকর্তারা।

এ সময় মঞ্চে বরিশালের অঞ্চলের জিওসি মেজর জেনারেল মো. মোয়াজ্জেম হোসাইন এবং রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমসহ উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় পর্যায়ের অন‍্যান‍্য কর্মকর্তারা। চেয়ার ছোঁড়া ও হুড়োহুড়িতে আহত হন সংবাদকর্মীসহ অন্তত ১০জন। ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত‍্যাগ করার সাথে সাথে ক্ষেপে যায় উপস্থিত জনতা। শুরু হয় মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো জুতো ও চেয়ার নিক্ষেপ। মুহুর্তেই পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আর কর্তৃপক্ষের অব‍্যবস্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ সকলের।

একইসাথে সুন্দর একটি আয়োজন পণ্ড হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের মধ্যে। অবশ‍্য এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি আয়োজক কিংবা প্রশাসনের কেউ। এর আগে দুপুরে বরিশাল বিমান বন্দরে ট্রফি নিয়ে পৌঁছানোর পর বরিশালে ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু করার কথা বলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এখানে শিশুদের জন্য ক্রিকেট একাডেমি করার কথাও বলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit