শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

আক্ষেপ নেই হতাশা আছে ফখরের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ফখর জামান। সেই তিনি আবারও ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে। নানা বিতর্ক পাশ কাটিয়ে নিজেকে প্রস্তুত করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।

আর সেই ফেরার ম্যাচেই এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৯ বলে ৮৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ফখর। যদিও তার অমন ইনিংসের পরও জিততে পারেনি তার পাকিস্তান। যা নিয়ে হতাশা আছে ফখরের। তবে মাত্র ১৬ রানের জন্য সেঞ্চুরি মিস করা নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ফখর বলেন, ‘আমি হারে হতাশ, কিন্তু সেঞ্চুরি না করা নিয়ে আমি চিন্তিত নই।’লম্বা সময় পর দলে ফিরলেও সতীর্থদের সমর্থন ও ভক্তদের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফখর। বলেন, ‘আমি কিছু সময়ের জন্য দলের বাইরে ছিলাম। তবে ফিরে আসার পর সবার কাছ থেকে যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।’

সবশেষ ম্যাচে রান পাননি বাবর আজম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাবরকে নিয়ে সমর্থকদের চিন্তা থাকলেও ফখরের বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন তারকা এই ব্যাটার। ফখর বলেন, ‘বাবর আজমের নিজস্ব একটি ক্লাস আছে। আপনারা দ্রুতই দেখতে পাবেন সে পারফর্ম করছে।’

 

 

কিউএনবি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit