সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

গোপালগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলহাজ্ব আশরাফ ফারুকী।

গোপালগঞ্জ এস কে কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ মাজলিসুল মোফাসসেরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল হামিদকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী করতে যাচ্ছে জামায়াত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলহাজ্ব আশরাফ ফারুকী বলেন, গোপালগঞ্জের হাতেগোনা যে ক’জন আলেম সারাদেশে পরিচিত, তাদের একজন মাওলানা আব্দুল হামিদ। জ্ঞান ও গবেষণায় তিনি সমকালীন আলেমদের মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মতো একজন আলেমকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

তিনি আরও বলেন, আমি মনে করি, প্রার্থী হিসেবে তিনি যোগ্য ও মানুষ হিসেবে ভদ্র। আমি তার মঙ্গল কামনা করি।

নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করাসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে মাওলানা আবদুল হামিদ। তারই ধারাবাহিকতায় বুধবার (৫ফেব্রয়ারী) বিকালে জেলা উপজেলা দলীয় নেতাকর্মীদের নিয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit